দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সাফল্যের খবর বস্তুনিষ্ঠভাবে তুলে ধরায় দেশ টিভির সৌদি আরব প্রতিনিধি সাংবাদিক হাসান মাহমুদকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।
রিয়াদের আজিজিয়ায় বাংলাদেশি মালিকানাধীন মেডিনোভা মেডিকেল কমপ্লেক্সের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
সাংবাদিক সেলিম উদ্দিন দিদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এইচ এম কেফায়েত উল্লাহ। প্রধান বক্তা ছিলেন সাংবাদিক আবুল বশির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক আরিফুর রহমান ও সাংবাদিক আবুল কালাম আজাদ লিটন।
এ ছাড়া অনুষ্ঠানে সাংবাদিক, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তি এবং মেডিনোভা মেডিকেল কমপ্লেক্সের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রবাসীদের জীবনযাপন, কর্মসংস্থান, বিভিন্ন সমস্যা ও সাফল্যের খবর গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সাংবাদিকতার মাধ্যমে প্রবাসীদের বিভিন্ন বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দেশের মানুষের কাছে তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
সম্মাননা পাওয়ায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাংবাদিক হাসান মাহমুদ। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের কথা গণমাধ্যমে তুলে ধরার দায়িত্ব আরও নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করতে চান।
অনুষ্ঠানে সাংবাদিকতায় দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠতা ও পেশাগত মান বজায় রাখার গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়।
যে আই